Apan Desh | আপন দেশ

বিরোধী দল

বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী

বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী

বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তারা জনগণের কল্যাণে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বাধাগ্রস্ত করতে নানা অপকৌশল অবলম্বন করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এর আগে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত এবং স্থানীয় কৃষি মেলার উদ্বোধন করেন। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে। জনসম্পৃক্ত কর্মকাণ্ডে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অতীতে একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বলে জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের পথ রুদ্ধ করেছে। সে অশুভ শক্তির অপতৎপরতা এখনও বন্ধ হয়নি। তারা বিভিন্ন কায়দায় সরকারের উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।

০৮:২৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ট্রাম্পবিরোধী বিক্ষোভে ফের উত্তাল যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী বিক্ষোভে ফের উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে দিন দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড মোটেও পছন্দ হচ্ছে না মার্কিনিদের। যে কারণে আবারও বিক্ষোভে নেমেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ‘৫০৫০১’ নামে পরিচিত এ বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার ২৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত হয়। এর অর্থ ‘৫০টি প্রতিবাদ, ৫০টি অঙ্গরাজ্য, ১টি আন্দোলন’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

১১:২৩ এএম, ২০ এপ্রিল ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement