Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাইফুল ইসলামকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে। 

আরও পড়ুন<<>>স্থানীয় নির্বাচন ৬ জুনের আগেই শেষ হবে: ইসি সানাউল্লাহ

তিনি রূপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই প্রজ্ঞাপনে তাকে মন্ত্রিপরিষদ বিভাগ হিসেবে বদলির আদেশাধীন কর্মকর্তার পদ থেকে অবমুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জয় প্রায় দুই বছর নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ ঊপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক দূরীকরণ এবং তরুণ তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে নানান পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া পরিচ্ছন্ন রুপগঞ্জ গঠনেও তার বেশ কয়েকটি উদ্যোগ দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়