Apan Desh | আপন দেশ

শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে নয়া রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৩, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:১২, ২১ আগস্ট ২০২৬

শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে নয়া রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি : আপন দেশ

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা নিবেদন এবং সূরা ফাতেহা পাঠ করেন।

এদিকে, আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

আরও পড়ুন : ‘পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে’

নির্বাচনে জাতীয় সংসদের ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়