ছবি : আপন দেশ
শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার পাশাপাশি ঢাকাকে প্রাণ খুলে উপভোগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালির শুরুতে এ আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, হাসতে, খেলতে ও প্রাণ খুলে ঢাকাকে উপভোগ করতে হবে।
এ সময় সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা দেশের প্রাণের শহর ও ঐতিহ্যের ধারক। নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সাইক্লিংয়ের মতো আয়োজন গুরুত্বপূর্ণ।
তরুণদের মাদকমুক্ত রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেও এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে জানান এই প্রতিমন্ত্রী।
বক্তব্য শেষে ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি মোড়, শাহবাগ মোড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয় র্যালি।
রাজধানীর অন্যতম ব্যস্ত সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ টার্মিনালে রূপ দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
আরও পড়ুন : গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ জানাতে এবং এর নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































