Apan Desh | আপন দেশ

উত্তরে যাত্রীদের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৮, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ১১:০৯, ৫ আগস্ট ২০২৬

উত্তরে যাত্রীদের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট

ছবি : আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে কয়েক দিনের ছুটি পাওয়ায় অনেকেই স্বজনের সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছেন। বিশেষ করে উত্তরবঙ্গে যাত্রীদের ঢল নেমেছে। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় শতশত যাত্রীকে পরিবহনের অপেক্ষায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

জানা যায়, বুধবার (০৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি। অনেক অফিসে বৃহস্পতিবার (০৬ আগস্ট) ছুটি দেয়ায় শুক্রবার (০৭ জুলাই মিলিয়ে ৩ দিন ছুটি পেয়েছে। এছাড়াও সরকারি চাকরিজীবী অনেকেই বৃহস্পতিবার ছুটি নেয়ার ৪ দিনের লম্বা ছুটি পেয়েছেন। তারা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছেন। এতেই মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেল হতেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। রাতে চন্দ্রা এলাকায় যাত্রীদের চাপ বাড়ায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বুধবার সকালে যাত্রীদের চাপ বেড়েছে আরও কয়েকগুণ।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রীর চাপ বাড়ায় চন্দ্রা এলাকার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। অনেক মানুষ দাড়িয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে কিন্তু বাস পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন<<>>‘‎জুলাই অভ্যুত্থান রাজনৈতিক পরিবর্তন নয়, রাষ্ট্র পুর্নগঠনের অঙ্গীকার’

কাউসার নামে এক যাত্রী বলেন, ৪ দিন ছুটি পেয়েছি, ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছি। তবে চন্দ্রায় এসে দেখি ঈদের মতো মানুষের ঢল। স্বাভাবিক সময়ের থেকে ভাড়া বেশি নিচ্ছি, গাড়িও পাওয়া যাচ্ছে না। দুরপাল্লার গনপরিবহন গুলোতে নির্দিষ্ট ভাড়ার চেয়ে দিগুন ভাড়া নিচ্ছে।

মিতালি নামে এক পোশাক কারখানার শ্রমিক বলেন, আজ আমাদের কারখানায় সরকারি ছুটি। বৃহস্পতিবার ছুটি নিয়েছি আর শুক্রবার সাপ্তাহিক ছুটি। এজন্য ৩ দিন ছুটি পাওয়ায় বাড়িতে যাচ্ছি। ঈদের সময় বাড়িতে গেলে যেমন আনন্দ লাগে, তেমন আনন্দ পাচ্ছি।

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান জানান, অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ওই বাস কাউন্টার ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়