ছবি : আপন দেশ
প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে বাংলা অ্যাকাডেমি শেষ শ্রদ্ধা জানানেো
প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ সোমবার (৬ জুলাই) সকালে বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে রাখা হয়।
এ সময় প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন তার স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত বক্তারা বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মুক্তবুদ্ধি, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তার এক উজ্জ্বল প্রতীক ছিলেন। সমাজ, শিক্ষা ও সাহিত্যচর্চায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং সাধারণ মানুষ অংশ নেন।
পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































