Apan Desh | আপন দেশ

টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৭, ৬ জুলাই ২০২৬

টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

ছবি সংগৃহীত

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে টাইগাররা। 

সোমবার (০৬ জুলাই) হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আকাশে বেশ মেঘ জমে আছে। শুরুতে বোলারদের জন‍্য কিছুটা সুবিধা থাকতে পারে। সে বিবেচনায় আগে ফিল্ডিং নেয়ার কথা জানান মিরাজ।

তবে টস জিতলে হয়তো বোলিং নিতেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা। ব‍্যাটসম‍্যানদের কাছে লড়াইয়ের পুঁজি চাইলেন তিনি।

চোটের কারণে বাংলাদেশের একাদশে নেই লিটন দাস। উইকেটকিপিং করবেন নুরুল হাসান সোহান। অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশে আছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।

বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।

জিম্বাবুয়ে : বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়