Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৯, ৬ জুলাই ২০২৬

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ছবি: আপন দেশ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন<<>>শিশু ধর্ষণ-হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরে এ খাতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সাতজন শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া দুই উদ্যোক্তার মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার মাঝারি ঋণ বিতরণ করা হয়। এছাড়া একটি মহিলা সমবায় সমিতির ১১ সদস্যের মাঝে ৬ লাখ ৭০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ সংগঠক, শ্রেষ্ঠ উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণের সফল ব্যবহারকারী—এ তিন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়