Apan Desh | আপন দেশ

নেইমারে বিদায় নিয়ে পলাশের বার্তা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩১, ৬ জুলাই ২০২৬

নেইমারে বিদায় নিয়ে পলাশের বার্তা

জিয়াউল হক পলাশ। ছবি: সংগৃহীত

নরওয়ে বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ব্রাজিলের এ বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে ঘিরে আবেগ প্রকাশ করছেন সমর্থকরা। সে তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তবে ব্রাজিলের হার নিয়ে নয়, তিনি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে।

ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি শেয়ার করেন পলাশ। 
ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমার অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবির নিচে লেখা ‘থ্যাংক ইউ’।

এ ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!

আরও পড়ুন <<>> প্রিয় দলকে ফাইনালে দেখার আশা কিং খানের

অভিনেতার এ পোস্ট প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীরা মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানাতে শুরু করেন। অনেকেই নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথা স্মরণ করে তাকে শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে হতাশার কথাও তুলে ধরেছেন।

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নেইমারও ইঙ্গিত দেন, জাতীয় দলের হয়ে তার পথচলা শেষের দিকে। সে আবেগঘন মুহূর্তেই নেইমারকে সম্মান জানিয়ে পলাশের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement