Apan Desh | আপন দেশ

রাজধানীতে পুলিশের অভিযান, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪২, ১৬ জুন ২০২৬

রাজধানীতে পুলিশের অভিযান, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ

ছবি: আপন দেশ

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়।

গুলিবদ্ধ দুজন হলেন চোরা রুবেল ও কানা আমির।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ৪জনকে আটক করেছে।

ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ফোনকলটি রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ। তিনি জানান, বেড়িবাঁধ এলাকার ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছিল। 

আরও পড়ুন<<>>শিশুকে ধর্ষণের পর হত্যা, আদিতমারীতে রণক্ষেত্র

অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। অভিযান এখনো চলমান রয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ৪জনকে  আটক করা হয়েছে বলে জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়