Apan Desh | আপন দেশ

মারা গেছেন ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৮, ১০ জুন ২০২৬

মারা গেছেন ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন

ডা. মকবুল হোসেন। ছবি: আপন দেশ

ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন মারা গেছেন। বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান ছিলেন। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্বও পালন করেছেন।

বুধবার (১০ জুন) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার নাতি রেজাউল করিম রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বাদ এশা নারুলী মধ্যপাড়া রেল লাইন সংলগ্ন মকবুল সাহেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন <<>> বিরোধী দলের এলাকায়ও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

ভাষা আন্দোলনে অবদানের কারণে তিনি ভাষাসৈনিক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি মৃত্যুকালে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মকবুল হোসেন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে তিনি আবার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান। পরবর্তী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ