Apan Desh | আপন দেশ

এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২২, ৭ জুন ২০২৬

আপডেট: ০০:০৬, ৮ জুন ২০২৬

এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

তারেক রহমান, আপন দেশ

বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রথাগত সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে দেশে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০৭ জুন) সকালে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেধাভিত্তিক রাষ্ট্রে বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে সম্মান জানাতে হবে। আর এ সম্মান জানাতে হলে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। এর কোনও বিকল্প নেই। 

আরও পড়ুন<<>>ঘোড়া নিয়ে জয়া আহসানের রিট, তদন্তের নির্দেশ

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এ সভায় সংসদ নেতা হিসেবে সভাপতিত্ব করেন তিনি। সভায় জাতীয় সংসদের চলমান অধিবেশনের মেয়াদ, আইন প্রণয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলী নিয়ে আলোচনা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের