ছবি : আপন দেশ
সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।’
রোববার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন রোডে লেডিস ক্লাবে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর বিকল্প নেই।’
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।’
এসময় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌপুলিশকে নির্দেশনা দেন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































