Apan Desh | আপন দেশ

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৬, ৪ মে ২০২৬

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপি সরকার গঠনের পর এটি তার প্রথম চীন সফর।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ড. খলিলুর রহমান মঙ্গলবার (০৫ মে) থেকে বৃহস্পতিবার (০৭ মে) পর্যন্ত চীন সফর করবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কমিউনিস্ট পার্টি অব চায়নার পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ওয়াং ই এ আমন্ত্রণ জানিয়েছেন।

বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে গত ২০ এপ্রিল দেশটি সফর করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন <<>> প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এর কয়েকদিন আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যায়। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেইজিংয়ে গিয়ে তিনি প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়