Apan Desh | আপন দেশ

৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪০, ১২ এপ্রিল ২০২৬

৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

আটকরা হলেন মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

পুলিশ জানায়, রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার ৩৬ নম্বর রোডে অভিযান চালানো হয়। অভিযানে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আরও পড়ুন <<>> ঢাওডিইএ’র নতুন কমিটি: সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

থানা সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে জব্দ করা নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়