ছবি : আপন দেশ
বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে করেছে ট্রলার মালিক সমিতি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলে নিয়ে মাছ শিকারের উদ্দেশে গভীর সমুদ্রে যায় এফবি বরকত নামের ট্রলার। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
পরে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি থাকা পাথরঘাটার অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসতে থাকা ট্রলারের কিছু অংশ দেখতে পান। এরপর তারা সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করে বিষয়টি ট্রলারের মালিকপক্ষকে জানান।
নিখোঁজ পাঁচ জেলের বাড়িই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
আরও পড়ুন: বুধবার সাধারণ ছুটি, পাবেন না যারা
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এফবি বরকত’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে জানতে পেয়েছি। খবর পাওয়ার পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































