Apan Desh | আপন দেশ

আ.লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:১৮, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২০, ২৬ আগস্ট ২০২৬

আ.লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ: শামা ওবায়েদ

শামা ওবায়েদ। ফাইল ছবি

বিগত আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। তারা এ সমস্যা সমাধানে বলিষ্ঠ কোনো ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, তারা যদি কাজটা ঠিকমতো করতে পারত এবং আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারত, তাহলে চার-পাঁচ বছরের মধ্যে এ সমস্যা সমাধানের দিকে যাওয়া যেত। কিন্তু সেটা হয়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে। ওখানে এখন আরাকান আর্মি আছে, রাখাইন রাজ্যের অন্য স্টেকহোল্ডাররা আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এখন অনেক জটিল। আমাদের সীমান্তে অনেক সমস্যা হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন <<>> ঢাকা ওয়াসার এমডি হলেন মনিরুজ্জামান

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সংখ্যাটাও কিন্তু এখন কেউ সঠিক বলতে পারে না। কারণ, প্রতিদিনই কমবেশি মানুষজন আসছে এবং বছরে গড়ে ওখানে ৩০ হাজার শিশু ভূমিষ্ঠ হচ্ছে। আমরা সংখ্যাটা ঠিকমতো এখন জানি না; কিন্তু অবশ্যই ১৩ লাখের ওপরে হবে। সরকার এ সমস্যার সমাধানে রাখাইন রাজ্যের সংশ্লিষ্টদের এবং মিয়ানমার সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ করছে, আলাপ চলছে। 

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বিগত সরকারের সময়ে হওয়া সমঝোতা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরাতে এমওইউ তো একটা হয়েছে। এটা থেকে বের হয়ে এলে যে খুব একটা লাভ হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এখন জাতিসংঘসহ অন্য স্টেকহোল্ডারদের আরও বেশি যুক্ত করতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়