Apan Desh | আপন দেশ

রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩২, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ২০:০৮, ৩০ মার্চ ২০২৬

রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রোববার (১৫ মার্চ) সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। তাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসক জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। বিশেষ করে দলীয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর সৌজন্যতায় বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

এছাড়া দলীয় কার্যক্রম পরিচালনা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অন্যান্য সাংগঠনিক বিষয়ও আলোচনায় আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়