ফাইল ছবি
ঈদের ছুটিকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থা, আইনশৃঙ্খলা, জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, বৈঠকে নারী নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। এসব মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তরাদের সহায়তার নির্দেশ
তিনি বলেন, চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে, যা পরবর্তীতে সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংক্রান্ত একটি বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত নিরূপণে কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































