Apan Desh | আপন দেশ

মন্ত্রিসভা

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থা, আইনশৃঙ্খলা, জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

০৭:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারেক রহমান

মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারেক রহমান

শপথ নেয়ার পরদিন প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়। এদিনর বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দফতেরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সচিবদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এদিন সচিবালয়ে আসেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বেলা তিনটার আগমুহূর্তেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।

০৪:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement