Apan Desh | আপন দেশ

পহেলা বৈশাখ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫১, ১৭ মার্চ ২০২৬

পহেলা বৈশাখ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে সরকার

ছবি: আপন দেশ

দেশের কৃষকদের সহায়তায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে ২২ হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন জানান, আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের ১১টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে এ কার্ড তুলে দেয়া হবে।

এ কর্মসূচির আওতায় যেসব উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, ভোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লা আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

আরও পড়ুন <<>> বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষকদের সহায়তায় ‘ফার্মারস কার্ড’ চালুর বিষয়টি বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ ছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়