Apan Desh | আপন দেশ

কৃষিমন্ত্রী

মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রফতানি বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রফতানি বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বাংলাদেশেও নিরাপদ ও গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন নিশ্চিত করা জরুরি। এ জন্য মৎস্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে রফতানি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

০৪:০৪ পিএম, ১৭ আগস্ট ২০২৬ সোমবার

বাংলাদেশি পাঁচ হাজার কৃষি শ্রমিক নেবে ওমান

বাংলাদেশি পাঁচ হাজার কৃষি শ্রমিক নেবে ওমান

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে আগ্রহী মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) এমন ঘোষণার পর দেশটির শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনক্রমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সর্বমোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের একটি অনুমোদিত কোটা সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। দেশটির সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের কৃষকদের বাংলাদেশি কৃষি শ্রমিক নেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে। তারা চাইলে এখন থেকে বাংলাদেশি শ্রমিক নেয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে কেবল ওএএ-এর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরা এ আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

০৭:২১ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। তাই গবেষণার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার (২৪ জুন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী গবেষণার প্যাটেন্ট গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণের আহবান জানিয়ে বলেন, কৃষি এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ আরও এগিয়ে যাবে।

০৫:৪৮ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের সত্যিকার অর্থে মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, গবেষকদের প্রমাণ করতে হবে যে তাদের গবেষণা বিদ্যমান বৈশ্বিক গবেষণা থেকে স্বতন্ত্র, নতুনত্বপূর্ণ এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম। বুধবার (১৭ জুন) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনসেপশন ওয়ার্কশপের প্রতিপাদ্য ছিলো ‘মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন’। 

০৩:৪০ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা

কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। জাইকার মাধ্যমে দেশটি বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে।

০৫:২৯ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

পহেলা বৈশাখ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে সরকার

পহেলা বৈশাখ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে সরকার

দেশের কৃষকদের সহায়তায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে ২২ হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আতিকুর রহমান রুমন জানান, আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের ১১টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে এ কার্ড তুলে দেয়া হবে।

০৪:৫১ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement