Apan Desh | আপন দেশ

পহেলা বৈশাখ

গানে গানে বিকল্পধারার বর্ষবরণ

গানে গানে বিকল্পধারার বর্ষবরণ

বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়া-বি’-তে সকাল ১১টায় নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মহসিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও অনুষ্ঠান সমন্বয়ক মো. আসাদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ আয়োজনে দলের প্রেসিডেন্ট মেজর (অব.) আব্দুল মান্নানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন তার ছেলে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক তাশফিক মান্নান।

০৭:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নববর্ষ উদ্‌যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া

নববর্ষ উদ্‌যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া

পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিজ বাড়িতে জমকালো আয়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা সন ১৪৩৩-এর প্রথম দিন। বাঙালির বিশেষ এ দিন উদ্‌যাপনে রঙিন কাগজ, ঘুড়ি আর নানা বাঙালি সংস্কৃতির উপাদান দিয়ে জয়া তার বাড়ি নতুন রূপে সাজিয়েছেন। অতিথিদের জন্য বাঙালি সংস্কৃতির খাবার হিসেবে রয়েছে মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, গজাসহ রকমারি ফল। সঙ্গে পান্তা, ইলিশ, ভর্তা— আরও কত কী! নববর্ষ উদ্‌যাপনে বাড়িতেই ছোট পরিসরে মেলার আয়োজন করেছেন জয়া। বাড়ির আঙিনায় রয়েছে টিয়াপাখির ভবিষ্যদ্বাণী আর ফুচকা বিক্রেতার লোভনীয় খাবার।

০৫:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

পহেলা বৈশাখে ঢাকায় আকর্ষণীয় ৫ জায়গা

পহেলা বৈশাখে ঢাকায় আকর্ষণীয় ৫ জায়গা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আগামী ১৪ এপ্রিল। দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে থাকছে নানা উৎসব আয়োজন। পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে উপভোগ করা যাবে বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির রঙিন আবহ। নববর্ষকে স্বাগত জানাতে ঢাকার যেসব স্থান সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, সেগুলো এক নজরে— ১. রমনা পার্ক: পহেলা বৈশাখের সকালে ঢাকার উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রমনা বটমূল। এখানে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সংগীতানুষ্ঠান। ভোর থেকেই হাজারো মানুষ জড়ো হন নতুন বছরকে বরণ করতে। পাশের পার্কজুড়েও থাকে উৎসবের প্রাণচাঞ্চল্য।

১১:৪৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

সেজেছে চারুকলা, অপেক্ষা নববর্ষের

সেজেছে চারুকলা, অপেক্ষা নববর্ষের

পহেলা বৈশাখ সামনে রেখে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিন-রাত এক করে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থী-শিল্পীরা। রং, কাগজ, বাঁশ আর কাপড়ে ফুটে উঠছে নতুন বছরের উচ্ছ্বাস, প্রত্যাশা আর সাংস্কৃতিক চেতনার বহুমাত্রিক প্রকাশ। নতুন বছর বরণ করে নিতে এবারের শোভাযাত্রার নাম দেয়া হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’। এ ভাবনা ধারণ করেই নির্মিত হচ্ছে শোভাযাত্রার প্রতিটি উপকরণ। লোকজ ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা সামনে রেখে এবার পাঁচটি প্রধান মোটিফ বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়েছে। চারুকলা প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে এক জীবন্ত কর্মযজ্ঞ। কোথাও বিশাল মুখোশে রঙের প্রলেপ দিচ্ছেন কেউ, কোথাও বাঁশের কাঠামো দাঁড় করানো হচ্ছে, আবার কোথাও কাগজ-কাপড়ের সূক্ষ্ম কাজে শেষ ছোঁয়া দিচ্ছেন শিল্পীরা। বাঘ, পাখি, মাছসহ নানা প্রতীকী মোটিফ যেন ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে তাদের তুলির আঁচড়ে। এবারের আয়োজনে পাঁচটি প্রধান মোটিফে একসঙ্গে ধরা দিয়েছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সময়ের বার্তা। এর মধ্যে কেন্দ্রীয় আকর্ষণ বিশালাকৃতির লাল ঝুঁটিওয়ালা মোরগ। পাশাপাশি রংতুলির আঁচড়ে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলছেন শিল্পীরা। পটচিত্র বাংলাদেশ, গাজীরপট, পটচিত্র আকবর, পটচিত্র বনবিবি, পটচিত্র বেহুলা নামে ভিন্ন ভিন্ন পটচিত্র এঁকেছেন শিল্পীরা।

১০:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এ দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহবান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি বলেন, পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এ সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়।

০৮:২১ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

বৈশাখ উপলক্ষ্যে চিরকুটের তিন কনসার্ট

বৈশাখ উপলক্ষ্যে চিরকুটের তিন কনসার্ট

পহেলা বৈশাখকে ঘিরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একাধিক কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুট রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজস্ব একটি আলাদা ধারা তৈরি করেছে। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে পারফর্মের মাধ্যমে তারা বাংলা ব্যান্ড সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে ব্যান্ডটি বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করবে, যার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠন। একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘ক্লাব ফর পারফর্মিং আর্ট’-এর আমন্ত্রণে আরেকটি কনসার্টে অংশ নেবে তারা।

০৬:২৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

‘মঙ্গল’ নামেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

‘মঙ্গল’ নামেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

চিরায়ত সংস্কৃতি ও নিজস্ব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে বর্ষবরণ পর্ষদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ‘জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন’—এ মূলমন্ত্র নিয়ে সকাল ৯টায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক কমিটির সদস্য ও তক্ষশীলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম বলেন, দেশের সৃজনশীল ও প্রগতিশীল মানুষরাই এ আয়োজন করছে, যারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে চায়।

০৪:৪৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

পহেলা বৈশাখে যান চলাচলে বিশেষ নির্দেশনা

পহেলা বৈশাখে যান চলাচলে বিশেষ নির্দেশনা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন নগরীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন থাকবে। তাই বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় সড়ক বন্ধ বা ডাইভারশন থাকবে। ডাইভারশন পয়েন্টগুলো হলো—বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

০৩:৩৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

নববর্ষ উদযাপনে সরকারের কর্মসূচিতে যা থাকছে

নববর্ষ উদযাপনে সরকারের কর্মসূচিতে যা থাকছে

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রতি বছরের মতো এবারও নববর্ষকে জাতীয় উৎসবে পরিণত করতে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। এতে যুক্ত থাকবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় প্রশাসন। কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করবে বর্ষবরণ অনুষ্ঠান। সারা দেশে নিরাপত্তা জোরদারে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারে সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা।

১২:৫০ এএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

পহেলা বৈশাখ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে সরকার

পহেলা বৈশাখ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে সরকার

দেশের কৃষকদের সহায়তায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে ২২ হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আতিকুর রহমান রুমন জানান, আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের ১১টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে এ কার্ড তুলে দেয়া হবে।

০৪:৫১ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু