ছবি : আপন দেশ
হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য মঙ্গলবার (১৬ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আরও পড়ুন : ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
এ ক্ষেত্রে দেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































