Apan Desh | আপন দেশ

আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ময়না’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪০, ১৬ জুন ২০২৬

আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ময়না’

ছবি: আপন দেশ

সরকারি অনুদান প্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’  এবার যাচ্ছে ভারতে। গুজরাট প্রদেশের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রটি।

ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, আগামি ০১ থেকে ০৪ অক্টোবর ভারতের গুজরাট প্রদেশে অনুষ্ঠিত হবে আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক কর্তৃপক্ষ আমাদের সরাসরি উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমরা স্বশরীরে উৎসবে অংশগ্রহণ করবো।

উৎসব আয়োজক কর্তৃপক্ষ ইমেইল বার্তায় অফিসিয়াল সিলেকশন জানিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেডকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়না সিনেমার পরিচালক মেঘ।

বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চাভিলাষী একটি মেয়ের বেড়ে ওঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলো ফুটে উঠেছে ময়না চলচ্চিত্রে। 

আরও পড়ুন<<>>শান্তি কোথায়, জানালেন প্রভা

ময়না সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহমান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সীমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু শিল্পী জান্নাতুল ভোর, বিশেষ চরিত্রে আপন ও শিশির সরদার।

ময়না সিনেমার প্রযোজক আলিম উল্লাহ খোকন বলেন, ময়নার আন্তর্জাতিক সাফল্যে আমরা মুগ্ধ। আমরা যেমন নায়ক-নায়িকা তৈরি করেছি, তেমনি নতুন পরিচালকও তৈরি করেছি। আমাদের ময়না বিভিন্ন দেশের উৎসবে প্রশংসিত হচ্ছে, আশা করছি বাংলাদেশেও এটি ব্যবসাসফল ও প্রশংসিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়