ছবি : আপন দেশ
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পরিচালনা পর্ষদ দ্রুত গঠন ও এসআলমের শেয়ার পুরানো মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে এ স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান বরাবর এ স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে, ইসলামী ব্যাংকের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে অবিলম্বে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ, লুণ্ঠিত অর্থ উদ্ধার ও দায়ীদের বিচার এবং প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে।
আরও পড়ুন : বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী
এসব কারণে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































