Apan Desh | আপন দেশ

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২৮

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২৬

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২৮

রাজধানীতে চলছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২। এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃত ২৮ জনের মধ্যে মুগদা থানায় নয়জন, বনানী থানায় সাতজন ও রূপনগর থানায় ১২ জন।

মুগদা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার (১৬ জানুয়ারি) মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে নয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সালমান আমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মো. ইমন (২৫), মো. মামুন (২০), মো. মান্নান (২৩), মো. সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মো. আছলাম (২৬) ও মো. সাগর (২০)।

আরও পড়ুন <<>>> নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ

অন্যদিকে বনানী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

বনানী থানার গ্রেফতারকৃতরা হলেন- মো. শরিফ মিয়া (২৮), মো. খোরশেদ আলম (৫০), মো. মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. রাকিব (২০)।

এ ছাড়াও রূপনগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মৌলী আক্তার মল্লিকা (৩৫), মো. শ্রাবন (২০), মো. রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মো. আব্দুল কাইয়ুম (২৪), মো. আশাদুল ইসলাম (২৩), মো. আবির হাসান (২৮), মো. মাহিবুল ইসলাম (২৬), মো. ইশরাক হোসাইন ইফতি (২৫), মো. তাইবুর রহমান (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু