Apan Desh | আপন দেশ

‘আগে সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে বিদেশি অপশক্তি জড়িত ছিল’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:১৯, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:২৩, ১ অক্টোবর ২০২৫

‘আগে সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে বিদেশি অপশক্তি জড়িত ছিল’

আগে মন্দির ও সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল। এ মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

দুর্গাপূজা উপলক্ষে বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটু নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। গত দুবছর ধরে দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে, যাতে সনাতনী ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধর্ম, বর্ণের মানুষ যাতে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, অন্তর্বর্তী সরকার সে দৃষ্টান্ত রেখে যাচ্ছে।

আরও পড়ুন>>>বিসিবি পরিচালক হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

তিনি বলেন, এর আগে মন্দিরে ও সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে তার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল। সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে চেষ্টা করছে সরকার। সামনে নির্বাচন ও নির্বাচনের পরে যারা আসবে তারাও যাতে সে ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা তথ্য উপদেষ্টার।
 
তিনি বলেন, ৫ আগস্টের পর যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু