Apan Desh | আপন দেশ

‘দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে’

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ২ এপ্রিল ২০২৫

‘দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে’

মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা চেষ্টা করবো দেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখতে পারি। যদি আলোচনা ও সতর্কতায় কাজ না হয়, যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে।

বুধবার (০২ এপ্রিল) সকালে কুমিল্লায় তিনি এসব কথা বলেন। এর আগে কুমিল্লার দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাসুম মিয়া কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। 

উপদেষ্টা বলেন, বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে এমন একটি প্রতিবেদন নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আমি বলতে চাই, বাংলাদেশে এ সুযোগ কাউকে নিতে দেয়া হবে না।

আরও পড়ুন<<>> গোটা পৃথিবীতে ডানপন্থিদের উত্থান হচ্ছে: মির্জা ফখরুল

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা  বলেন, আমরা চেষ্টা করবো দেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। আমরা চেষ্টা করবো, গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ যেন শেষ করে যেতে পারি। শহীদদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, এ চেতনার সঙ্গে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত