Apan Desh | আপন দেশ

সরকার ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫১, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ১৫:৫১, ৩১ জুলাই ২০২৬

সরকার ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেবে না: প্রেস সচিব

ছবি: আপন দেশ

বর্তমান সরকার ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসার সুযোগ দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, ১৫ বছর দেশের মানুষ গুম খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালিকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই।

তিনি বলেন, গত ১৫ বছর গুম–খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন।

আরও পড়ুন <<>> নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান

প্রেস সচিব বলেন, দুটো বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটা হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না; দ্বিতীয় হলো তাবেদারির রাষ্ট্র তৈরি হবে না।

তিনি আবার বলেন, সকল ধর্মের জন্য নিরাপদ ভূমি হবে দেশ। রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে। বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়