Apan Desh | আপন দেশ

ফেসবুকে ৩ দাবি হাসনাতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:২২, ২৯ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে ৩ দাবি হাসনাতের

ফাইল ছবি

আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দেয়াসহ ৩টি দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসকল দাবি জানান তিনি।

দাবিগুলো হলো—
১. আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে। আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে।
২. ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে। স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
৩. বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে।

রোববার রাজধানীর বাংলামোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণঅভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে।

বর্তমান সংবিধান নিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে, তার একটি দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে।

নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার জন্য ৩১ ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে বলে জানান তিনি।

৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবে তারা।

এর আগে শনিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেয়া হয়।

প্রথম পোস্টে লেখা হয়, ৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো? পরের পোস্টে ইংরেজিতে লেখা হয়, প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ