Apan Desh | আপন দেশ

কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ১৩ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৫৭, ১৩ জুলাই ২০২৪

কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে: ডিবি প্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে ডিবি কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।  

হারুন অর রশীদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। তবে এ বিষয়ে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

ডিবিপ্রধান বলেন, কোটা শুধু বাংলাদেশে নয় অনেক দেশেই প্রচলন রয়েছে। কোটার বিরোধিতা করে কিছু লোক, কিছু শিক্ষার্থী রাস্তায় আন্দোলন করছে। এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট সবার ভরসাস্থল। আদালতের নির্দেশনা সাবার মেনে চলা উচিত। কিন্তু কয়েকদিন ধরে শিক্ষার্থীরা তাদের ক্লাসে না যেয়ে তারা বিভিন্ন সড়কে বসে সাধারণ মানুষের চলাচল বিঘ্ন ঘটাচ্ছে। অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং একটি মামলাও রুজু হয়েছে।

তিনি বলেন, কেউ যদি মনে করে আদালত মানবে না, পুলিশের কথা মানবে না। তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা আমরা সেটাই করব। কারণ আন্দোলনরতরা যদি জান-মালের ক্ষতি করে। সড়ক অবরোধ করে। মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি করে তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌক্তিক কাজ সেটাই করা হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়