Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ১৫ জুন ২০২৪

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

ঈদযাত্রায় আজও রাজধানী ছাড়ছে বিভিন্ন রুটের মানুষ। নাড়ির টান আর প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ফলে শনিবার (১৫ জুন) সকাল থেকে বিভিন্ন সড়কে দেখা গেছে উপচেপড়া ভিড়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও গাজীপুরের চন্দ্রায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঢাকা থেকে উত্তরাঞ্চলের পথে যানবাহনের ধীর গতি দেখা গেছে। পরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা। ট্রাক, পিকআপেও অনেকে ফিরছেন আপন নীড়ে। 

মহাখালি বাস টার্মিনালে যাত্রীদের অভিযোগ বারতি ভাড়া নেয়ার। এদিকে কমলাপুর রেলস্টেশন থেকে সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। এখানে যাত্রী চাপ কিছুটা কম এবং শিডিউল বিপর্যয় নেই। যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা মূলত বেসরকারি চাকরি করেন তারাই আজ ঢাকা থেকে বাড়ি ফিরছেন। শনিবার বাধ্যতামূলক অফিসে হাজিরা দিতে হবে, তাই কোনরকম হাজিরা দিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে। আর সরকারি চাকরিজীবীদের অধিকাংশই শুক্র-শনিবার সরকারি ছুটি থাকায় আগেই নিজ নিজ গন্তব্যে পাড়ি জমিয়েছেন। আজ শিল্প কারখানা বন্ধ হওয়ায়, পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা রয়েছে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement