Apan Desh | আপন দেশ

বাসের গেটলক সিস্টেম আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১২, ১২ মে ২০২৪

বাসের গেটলক সিস্টেম আজ থেকে

চালু হচ্ছে বাসের গেটলক সিস্টেম। আজ রোববার (১২ মে) থেকেই। যানজট সমস্যা সমাধানে এ উদ্যোগ। মহাখালী বাস টার্মিনাল থেকে এ সিস্টেম চালু হবে। গতরাতে ট্রাফিকের গুলশান বিভাগের এক ফেসবুক পোষ্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটেলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। যেসব পরিবহন এ নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

পোস্টে যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না উঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement