ঢাকায় যাতায়াতে লেগুনাই একমাত্র বাহন, ভোগান্তিতে কালীগঞ্জের মানুষ
রাজধানী ঢাকার অদূরে অবস্থিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলা। ঢাকার অদূরে হলেও যাতায়াতের একমাত্র বাহন লেগুনা। উপজেলার হাজার হাজার মানুষের ঢাকায় সরাসরি যাতায়াতের জন্য এখানে নেই কোনো বাস সার্ভিস। প্রতিদিন চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের ঝুঁকিপূর্ণ ভাবে লেগুনায় যাতায়াত করতে হয়। গত দুই যুগেও এ অঞ্চলের অবকাঠামোগত ও পরিবহন ব্যবস্থায় উল্লেখ যোগ্য কোন উন্নয়ন হয়নি। ফলে ঢাকায় যাতায়াতের দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী যাত্রীদের সকাল থেকেই কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড ও পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে লেগুনার অপেক্ষায় দীর্ঘ লাইন। অবৈধ ও ফিটনেসবিহীন লেগুনার সংখ্যাও বেড়ে কালীগঞ্জ এখন যেন লেগুনার নগরীতে পরিনত হয়েছে। লেগুনায় অতিরিক্ত যাত্রী বহনের ফলে গাদাগাদি করে বসতে হচ্ছে যাত্রীদের। একাধিক যানবাহন বদল করে গন্তব্যে পৌছাতে ভোগান্তি পোহাতে হয় তাদের।
০৬:৩৮ পিএম, ১৯ জুলাই ২০২৬ রোববার