Apan Desh | আপন দেশ

শেখ হাসিনাকে ঋষি সুনাকের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৪

শেখ হাসিনাকে ঋষি সুনাকের চিঠি

ফাইল ছবি

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেখ হাসিনার স‌ঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত ক‌রে‌ছেন তি‌নি। বুধব‌ার (৭ ফেব্রুয়া‌রি) বিষ‌য়টি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়েছে।

এতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতির প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, নিরাপত্তা অংশীদারিত্ব, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

ঋষি সুনাক শু‌ভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তা দুই দেশের জনগণের নিবিড় সংযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। 

আরও পড়ুন>> শেখ হাসিনাকে বাইডেনের চিঠি

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথের মূল্যবোধগুলো আরও এগিয়ে নিয়ে যাবে। দুই দেশের অভিবাসন সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারিত হবে। 

বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এ সম্পর্ককে আরও দৃঢ় করতে চান তিনি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন ঋষি সুনাক।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের