ভারতকে বাংলাদেশ তাদের দুটি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর। জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এস জয়শঙ্কর বলেন, ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে বাংলাদেশ। এর ফলে দুই দেশের যোগাযোগ ব্যবস্থায় এখন নতুন দ্বার খুলে যাচ্ছে। বিশেষ করে উত্তরপূর্বভারতের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে।
তিনি বলেন, ভারতকে বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার অনুমতি, তাদের দেশের ইতিহাসে এটিই প্রথম। পাশাপাশি তাদের বন্দর ব্যবহারের অনুমতিও দিয়েছে। এটাই বাস্তব। বর্তমানে দুই দেশের মধ্যে বাস ও ট্রেন চলাচল করছে।
আরও পড়ুন>> ‘চীনের কাছে নত হবো না, ভারতের ভয় নেই’
‘দেশের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যে শিলিগুড়ি-আসাম হয়ে যেতে হতো। বাংলাদেশ অনুমতি দেয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হবে। তার প্রভাব ভারতের অর্থনীতির উপরে পড়বে।’
জয়শঙ্কর আরও বলেন, আগরতলা-আখাউড় রেল যোগাযোগের ফলে ভারতের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের সময় ও দূরত্ব কমে যাবে। বৃহত্তর বাজারে প্রবেশ, পণ্য পরিবহন ও মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































