Apan Desh | আপন দেশ

পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ২৫ নভেম্বর ২০২৩

পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিরোধী দলের একজন নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে গত সপ্তাহে অভিযোগ করে রাশিয়া।

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের বিশেষ কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। সব দলের সঙ্গেই যুক্তরাষ্ট্র যোগাযোগ করে ও করবে। 

আরও পড়ুন <> নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রদূত হাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাখারোভার অপব্যাখ্যার বিষয়ে অমরা অবগত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দলকে সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না।’ 

মুখপাত্র বলেন, ‘শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন- বাংলাদেশিরা যা চায়, যুক্তরাষ্ট্রের প্রত্যাশাও তাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অভিন্ন লক্ষ্য পূরণে এবং বাংলাদেশিদের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে ও আগামীতেও রাখবে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু