Apan Desh | আপন দেশ

প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল আর নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৪১, ৫ জুলাই ২০২৬

আপডেট: ০০:৫৮, ৫ জুলাই ২০২৬

প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল আর নেই

শাহেদ কামাল। ফাইল ছবি

জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য শাহেদ কামাল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

শনিবার (০৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শাহেদ কামালের সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন <<>> পরিবর্তন হচ্ছে পুলিশের বিশেষায়িত দুই সংস্থার নাম

কবি সুফিয়া কামালের বড় ছেলে শাহেদ কামাল। ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত শাহেদ কামাল দীর্ঘদিন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বার্তা সম্পাদক ছিলেন। পাশাপাশি ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার (০৫ জুলাই) বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা হবে তার। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement