Apan Desh | আপন দেশ

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৬, ১৮ জুন ২০২৬

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

আহমেদ জোবায়ের

আদালতের সমন উপেক্ষার পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানো হয়েছে। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। 

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে সমন জারি করেন। সমনে ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। 

আরও পড়ুন<<>>পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী  মো. ফরহাদ হোসেন নিয়ন বলেন, একটি নালিশি মামলায় আহমেদ জোবায়ের সহ ৪ জনকে আমরা আদালতে হাজির করেছিলাম। মামলাটি শুনানি শেষে বিজ্ঞ আদালত তিনজনকে জামিনে মুক্তি দিয়েছেন। আহমেদ জোবায়েরের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়