ছবি : আপন দেশ
বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এখন টিভির চার সাংবাদিক মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার লিমনকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বপদে বহাল না করা হলে এখন টিভি কার্যালয়ে তালা লাগানোর আলটিমেটাম দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।
সোমবার (১১ মে) দুপুরে এখন টিভির কার্যালয়ের সামনে চার সাংবাদিককে প্রায় ৩ মাস ধরে বাধ্যতামূলক ছুটিতে রাখার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ আলটিমেটাম দেয়া হয়।
অনুষ্ঠানে ডিইউজে ছাড়াও বিএফইউজে, ডিআরইউ, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশ নেয়।
ডিইউজে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নির্যাতনের শিকার চার সাংবাদিকের সহকর্মীসহ মাঠের সংবাদকর্মীরা।
আরও পড়ুন : ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, প্রভাব পড়বে যেসব অঞ্চলে
একাত্মতা জানিয়ে ডিইউজের এ কর্মসূচিতে হাজির হন মানবাধিকার কর্মী, রাজনীতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































