মায়ের কবর
শোন্ নানু ভাই ওই দেখা যায়
পাঁচগাছির'ই গোরে,
সেইখানে তোর বড় মা'র ঘর
চল্ ছুটে যাই ওরে!
কাটলো দু'সাল বিষাদের হাল
নয়ন যুগল ঝরে,
জননীর স্মৃতি কখনো না ইতি
বারেবার মনে পড়ে।
নাহি যায় ভোলা দিয়ে যায় দোলা
মুদিলেই চোখ দু'টি,
কোথা থেকে এসে দরজার পাশে
হয়ে যাই তাঁর জুটি।
মাগো ও মা মা মা একটু শোনো না
আগেই সালাম করি,
আছো মা কেমন বলো না এখন
আশীষে দাও না ভরি।
শয়নে স্বপনে আর জাগরণে
নিত্য খোয়াবে দেখি,
পড়লে পলক মিছাতে শোলক
হয়ে যায় সব মেকি!
নানু ভাই না না আর আসবে না
তোর বড় মা যে কভু,
সেথা গিয়ে চল্ ফেলি আঁখিজল
ডাক দিয়ে কই প্রভু।
ওগো পরওয়ার কাঁদি জারেজার
জান্নাতে দাও মাকে,
দু'হাত উঠাই আমিনে জানাই
শোক বেদনার বাকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































