Apan Desh | আপন দেশ

নয়ন নাহা’র কবিতা ‘স্বাধীনতা তুমি ফিরে এসো’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ৩০ মার্চ ২০২৬

নয়ন নাহা’র কবিতা ‘স্বাধীনতা তুমি ফিরে এসো’

স্বাধীনতা তুমি ফিরে এসো

স্বাধীনতা তুমি ফিরে এসো 
চাইনা রক্তের উপহার,
স্বাধীনতা তুমি ফিরে এসো
স্বাধীন ভাবে করি চিৎকার।

স্বাধীনতা তুমি ফিরে এসো 
বাংলার ঘরে ঘরে,
স্বাধীনতা তুমি ফিরে এসো 
বাঙালির অন্তরে।

স্বাধীনতা তুমি ফিরে এসো 
সোনালী সূর্য হয়ে,
স্বাধীনতা তুমি ফিরে এসো 
স্বপ্ন রঙিন করে।

স্বাধীনতা তুমি ফিরে এসো 
ঘুম থেকে জাগুক জাতি,
স্বাধীনতা তুমি ফিরে এসো 
নতুন আলোয় মাতি।

স্বাধীনতা তুমি ফিরে এসো
পদ্মায় আসুক নতুন জল,
স্বাধীনতা তুমি ফিরে এসো
আনন্দে করি কোলাহল।

স্বাধীনতা তুমি ফিরে এসো 
লাখো শহীদের মর্যাদায়।
স্বাধীনতা তুমি ফিরে এসো 
মায়ের চাপা কান্নায়।

স্বাধীনতা তুমি ফিরে এসো 
নারীরা চলুক নির্ভয়ে।
স্বাধীনতা তুমি ফিরে এসো 
বাবার সম্মান হয়ে।

স্বাধীনতা তুমি ফিরে এসো 
বোনের ইজ্জত রক্ষার্থে, 
স্বাধীনতা তুমি ফিরে এসো 
শিশুর আর্তনাদে। 

স্বাধীনতা তুমি ফিরে এসো 
কবিতার প্রচ্ছদে। 
স্বাধীনতা তুমি ফিরে এসো 
বিজয়ের উল্লাসে।
স্বাধীনতা তুমি ফিরে এসো।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়