বইয়ের কভার ও মো. বুলবুল হোসেন। ছবি: লেখকের সৌজন্যে
‘তোমার চোখে বসন্ত’ একটি গ্রামীণ প্রেমের উপন্যাস। লেখক মো. বুলবুল হোসেন যেখানে ভালোবাসা, অপেক্ষা, ত্যাগ এবং বাস্তবতার নির্মমতার গল্প অত্যন্ত আবেগঘনভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পের মূল চরিত্র আব্দুল্লাহ ও রাবেয়া—দুজন সাধারণ গ্রামের তরুণ-তরুণী। যাদের পরিচয় হয় কলেজ জীবনের এক সাধারণ সকালে। সে ছোট্ট পরিচয় ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়। ধানক্ষেতের পথ, নদীর পাড়, বৃষ্টিভেজা সন্ধ্যা, পূজার মেলা—এসবের মধ্য দিয়ে তাদের সম্পর্ক ক্রমে আরও গভীর হয়ে ওঠে।
কিন্তু তাদের প্রেম কেবল অনুভূতির গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সমাজ, পরিবার এবং বাস্তবতার কঠিন বাঁধন। আব্দুল্লাহ জীবনের নতুন সম্ভাবনা খুঁজতে শহরে যায়, আর রাবেয়া গ্রামে বসে চিঠির মাধ্যমে তার অপেক্ষা করে। দুজনের ভালোবাসা দূরত্বেও অটুট থাকে। কিন্তু যখন তারা সংসার গড়ার সিদ্ধান্ত নেয়, তখনই সামনে আসে পরিবারের আপত্তি ও সামাজিক বাধা।
শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে গেলেও বিয়ের দিন হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনার কারণে তাদের মিলন ভেঙে যায়। সে মুহূর্তে ভালোবাসা, দায়িত্ব এবং পরিবারের প্রতি কর্তব্যের দ্বন্দ্ব তাদের জীবনকে নতুন মোড়ে নিয়ে যায়।
আরও পড়ুন <<>> কবি মাহমুদুল হাসান নিজামী মারা গেছেন
এ উপন্যাসের মূল শক্তি হলো এর আবেগময় ভাষা এবং গ্রামীণ জীবনের স্বাভাবিক সৌন্দর্যের বর্ণনা। গল্পটি দেখায়—সব ভালোবাসা পূর্ণতা পায় না, তবু সে অসম্পূর্ণ প্রেম মানুষের হৃদয়ে চিরদিনের জন্য বসন্ত হয়ে রয়ে যায়।
‘তোমার চোখে বসন্ত’ এমন একটি প্রেমের গল্প, যেখানে অনুভূতির গভীরতা এবং বাস্তবতার সংঘর্ষ মিলিয়ে পাঠকের মনে দীর্ঘস্থায়ী এক বিষণ্ণ সৌন্দর্যের ছাপ রেখে যায়।
বইটি প্রকাশ করেছে বুলবুল প্রকাশনী। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বুলবুল প্রকাশনীর ২৮৫ নম্বর স্টলে। মূল্য : ২০০ টাকা। তবে মেলা উপলক্ষে থাকছে ২৫ শতাংশ ছাড়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































