Apan Desh | আপন দেশ

মানুষের নাম মনে রাখার কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ৪ এপ্রিল ২০২৪

মানুষের নাম মনে রাখার কিছু টিপস

ছবি: সংগৃহীত

কারও নাম ভুলে যাওয়া হলো মানুষের স্মৃতির একটি অতি সাধারণ ব্যর্থতা। আর বেশির ভাগ মানুষের মধ্যেই কম বা বেশি এ প্রবণতা দেখা যায়। নাম মনে রাখা অনেকের কাছে দুনিয়ার কঠিনতম বিষয়ের একটি মনে হয়।

মনোবিদদের মতে, সাধারণ কিছু বিষয় অনুসরণ করেই মানুষের নাম মনে রাখা যায়। মানুষের নাম মনে রাখার কিছু টিপস তুলে ধরা হলো।

বারবার বলুন: আপনার আগেই সতর্ক থাকতে হবে যে আপনি এটা ভুলে যেতে পারেন। এজন্য তার নাম নিয়ে খেলতে হবে। অর্থাৎ কথার মাঝেই বারবার করে তার নাম উত্থাপন করতে হবে।

বিজনেস কার্ড: বিজনেস কার্ডে মানুষের নাম লেখা থাকে। আপনার যদি কারও নাম জানার পর তা স্মরণ রাখতে হয়, তাহলে তার কাছ থেকে কার্ড চেয়ে নিন।

বানান করুন: আপনি যে বিষয়ের পেছনে কিছু সময় ব্যয় করবেন তা সহজে মনে থাকবে। আর এ কারণে কারও নাম শোনার পর তা যদি বানান করে নেন, তাহলে তা স্মৃতিতে সহজে স্থান পাবে।

আলোচনা করুন: কারও নাম জানার পর তার সঙ্গে সামান্য আলাপ করে নিন। তার ব্যবসা, শখ, সন্তান ইত্যাদি বিষয় জানুন। মাঝখানে তার নামটিও ভালোভাবে জেনে আত্মস্থ করে নিন।

খেলুন: নাম মনে রাখার ক্ষেত্রে শব্দ নিয়ে খেলাধুলা খুবই কার্যকর। এক্ষেত্রে আপনার মনে রাখার জন্য কোনো ছন্দ বা অনুরূপ বিষয় নিয়ে খেলুন।

আপন দেশ/এসএমএ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ঢাকার তাপমাত্রা কেমন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায় ‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’ আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন