Apan Desh | আপন দেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুল আক্তারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ২৫ জুলাই ২০২৩

আপডেট: ১২:১১, ২৫ জুলাই ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুল আক্তারকে অব্যাহতি

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বাবুল আক্তার ও তার বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এই আদেশ দেন। একইসঙ্গে সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুলের ভাই হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে চার্জশিট আমলে নেয়া হয়েছে।
 
গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় বাবুল আক্তারসহ চার জনের বিরুদ্ধে মামলাটি করেন পিবিআই প্রধান।
 
আসামিদের মধ্যে বাবুল আক্তার এখন কারাগারে, তার বাবা ও ভাই জামিনে ছিলেন এবং ইলিয়াস হোসেন দেশের বাইরে রয়েছেন।

অনলাইনে প্রচারিত ইলিয়াসের একটি ভিডিওর কারণে মামলাটি করা হয়েছিল। মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ করা হয়েছিল এই মামলায়।
 
মামলার বিবৃতিতে আসামিদের বিরুদ্ধে বনজ কুমার মিতু হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো, তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করা, সাম্প্রদায়িকতা উসকে দেয়া, পিবিআই ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু