Apan Desh | আপন দেশ

ডিজিটাল মামলা

পাঁচ লাখ মানুষের রাজনৈতিক মামলা প্রত্যাহার

পাঁচ লাখ মানুষের রাজনৈতিক মামলা প্রত্যাহার

আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া হাজার হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর ফলে প্রায় ৫ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়। এ মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

১০:২২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম আদালত। সোমবার (১৫ এপ্রিল) সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির শুনানি শেষে এ আদেশ দেন। নুরুল হক নুরু গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম মামলার বাদী। 

০৭:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু