Apan Desh | আপন দেশ

কাস্টমস কর্মকর্তা হত্যায় কারাগারে ৪, রিমান্ডে ১

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৯, ২৭ এপ্রিল ২০২৬

কাস্টমস কর্মকর্তা হত্যায় কারাগারে ৪, রিমান্ডে ১

ছবি : আপন দেশ

চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে খুন হন বুলেট বৈরাগী। এ হত্যার ঘটনায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার অপর একজন জবানবন্দি না দেয়ায় তাকে তিনদিনের  রিমান্ড দেয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদিবা সুলতানা মলি এ আদেশ দেন। 

এর আগে আদালতে তোলা হলে বিচারকের কাছে গ্রেফতারকৃত সোহাগ (৩০), সুজন (৩২), ইমরান হোসেন হৃদয় (৩৭) ও জুয়েল (২৭) ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় গ্রেফতার অপর আসামি ইসমাইল হোসেন জনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন জবানবন্দি না দেয়ায় তাকে তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে। তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। 

প্রসঙ্গত, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস, ভ্যাট এক্সসাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)৷ পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান।

আরও পড়ুন <<>> নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ

সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর রাজগঞ্জ পানপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন কুমিল্লা কাস্টমস অফিসে কর্মরত ছিলেন তিনি। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার ডুমুরিয়া এলাকার সুশীল বৈরাগীর ছেলে। ৪১তম বিসিএস নন ক্যাডার পদে কাস্টমস, ভ্যাট এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন। পরিবারে তার স্ত্রী বাবা-মা ও ১ বছরের ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় জড়িত ৫ জনকে রোববার (২৬ এপ্রিল) কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু