ফাইল ছবি
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে তার রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।
আরও পড়ুন <<>> হাম আক্রান্ত শিশুদের দ্রুত টিকা দেয়ার নির্দেশ হাইকোর্টের
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এর আগে একই দলের যুগ্ম আহবায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে ইসি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



















