Apan Desh | আপন দেশ

সিনিয়র জেলা জজ হলেন ৪০ বিচারক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৬, ৮ এপ্রিল ২০২৬

সিনিয়র জেলা জজ হলেন ৪০ বিচারক

ফাইল ছবি, আপন দেশ

জুডিসিয়াল সার্ভিসের  ৪০ জন জেলা ও দায়রা জজকে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। 

বুধবার (০৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়,  জুডিসিয়াল সার্ভিসের ৪০ জন জেলা ও দায়রা জজ পদে যোগদানের তারিখ হতে ৫ বছর চাকরির পূর্তিতে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বেতনক্রম প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত এই ৪০ সিনিয়র জেলা ও দায়রা জজ হলেন- এ এন এম মোরশেদ খান, আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ, মো. আবদুল মজিদ, কনিকা বিশ্বাস, মোহাম্মদ সাদেকুর রহমান, মাসুদ করিম, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ সাইদুর রহমান গাজী, মেহেরুন্নেসা, জান্নাতুল ফেরদাউস চৌধুরী, আবুল কাশেম, এজিএম আল মাসুদ, মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, এ ই এম ইসমাইল হোসেন, তারিক মোর্শেদ সিদ্দিকী। 

আরও পড়ুন<<>>বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ

তালিকায় আরও রয়েছেন- গোলাম আযম, তহিদুল ইসলাম, ফেরদৌস আরা, মোহাম্মদ রেজাউল করিম, প্রদীপ কুমার রায়, শরীফ এ এম রেজা জাকের, হায়দার আলী খোন্দকার, বজলুর রহমান, মোহাম্মদ ওসমান হায়দার, এ এম জুলফিকার হায়াত, মোহাম্মদ সাইফুর রহমান, রেজাউল করিম, রাশেদ কবির, নুরুল আলম মোহাম্মদ লিপু, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সিনিয়র জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পাওয়া বাকি বিচারকরা হলেন- জিয়াউর রহমান, নাজমুল হক শ্যামল, এম এ হামিদ, মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ হাবিবুল ইসলাম, এস এম জিললুর রহমান, আয়েজ উদ্দিন, মোহা. রকিবুল ইসলাম, এস কে এম তোফায়েল হাসান এবং মাকসুদা পারভীন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়